মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সিংড়া কোর্ট মাঠ চত্বরে ভূমিকম্পে সতর্কতা, অগ্নি নির্বাপণ ও উদ্ধারসহ জনসচেতনতামূলক বিভিন্ন বিষয়ে মহড়া প্রদক্ষিণ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিংড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সাব অফিসার (ভারপ্রাপ্ত স্টেশন অফিসার) আব্দুল শাহিন প্রমুখ।