পলাশ পাল, জেলা প্রতিনিধি | নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় “ফ্যামিলি কার্ড” বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এবং “এক আইডি, এক পরিবার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন সারা দেশের ন্যায় ভার্চুয়ালি করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ কর্মসূচির আওতায় কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৭৯৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বক্তব্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যামিলি কার্ড বা সরকারের যেকোনো উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম কিংবা আর্থিক দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেন, “শুধু আর্থিক লেনদেনই দুর্নীতি নয়; দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রকৃত অভাবীদের তথ্য সংগ্রহে অবহেলা করাও বড় ধরনের দুর্নীতি। তথ্য সংগ্রহের সময় দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং প্রকৃত সুবিধাবঞ্চিতদের খুঁজে বের করতে হবে।”
ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, “ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য।”
তিনি সচ্ছল ব্যক্তিদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, “ভুলবশত কোনো সচ্ছল ব্যক্তি যদি এ কার্ড পেয়ে থাকেন, তাহলে সেটি যেন প্রকৃত দরিদ্র ও অভাবী মানুষের সহায়তায় ব্যবহার করা হয়।”
ফ্যামিলি কার্ড পেয়ে অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা সরকারের পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামালের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, এলাকার দারিদ্র্য ও মানুষের কষ্টের বিষয়গুলো তাঁর মাধ্যমেই প্রধানমন্ত্রীর নজরে আসে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও