মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে স্থানীয় গণমাধ্যম ও প্রেসক্লাবের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল উপজেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং গজারিয়া উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গজারিয়া উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।