মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মামুন।
এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের নামে ইস্যু করা কিটসামগ্রী পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সঙ্গে মিলিয়ে সেগুলোর হিসাব যাচাই করেন।
পরে অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের বাংলাদেশ পুলিশ ড্রেস রুলস অনুসরণ করে পরিপাটি পোশাক পরিধান, কিটসামগ্রীর যথাযথ ব্যবহার ও সংরক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ সদস্য হিসেবে শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।