ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অধ্যাপক সাব্বির আহম্মেদ সভাপতি এবং এম ছানোয়ার হোসেন সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অধ্যাপক সাব্বির আহম্মেদ দৈনিক আমাদের সময়-এর তাড়াশ প্রতিনিধি এবং এম ছানোয়ার হোসেন সাজু দৈনিক নতুন দিন-এর তাড়াশ প্রতিনিধি হিসেবে কর্মরত।
নির্বাচন পরিচালনা করেন গুরুদাসপুর ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুস সালাম (প্রিজাইডিং অফিসার) এবং মো. জুয়েল হোসেন টিপু (সহকারী প্রিজাইডিং অফিসার)।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।