সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২০ জনকে মাদকসেবনের অভিযোগে, দুজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায়, একজনকে চুরির মামলায় এবং তিনজনকে আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে তমাল সরদার (১৯), সেন্টু (৩৮), নাদিম শেখ (১৯), আলী হোসেন (৪০), আজিজ (২৯), এরসাদ (৪০), এসহাক (৩২), জহির (৩৫), সোহেল মিয়া (২৭), সুকান্ত সরকার (৪০), রবিউল ইসলাম (২৫), মামুন (৪০), নাছির হোসেন (৫০), কাজল মিয়া (২২), সোলায়মান (৪২), রিপন মিয়া (৩৮), শাহিন আলম (২০), নবাব মিয়া (৩০), আরিফুল ইসলাম (২৫) ও জাকির (৪৫)কে গ্রেপ্তার করা হয়।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজন হলেন—গোবিন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে গাজী ইরফান (২০) এবং ভবনাথপুর গ্রামের আঃ জলিলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।
চুরির মামলায় জৈনপুর গ্রামের মনির হোসেনের ছেলে ফরহাদ (১৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত হিসেবে কাঁচপুর উত্তরপাড়া (পুরাতন কাঁচপুর) গ্রামের মৃত ওমর চান বেপারীর ছেলে ইয়াছিন বেপারী, বুরুমদী গ্রামের জয়নালের ছেলে রিফাত (২৮) ও রাহাত (২৬)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।