আব্দাহিয়ুর রহমান আপেল :
কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব মাঠ ও হোস্টেলের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন
কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব খেলার মাঠ উত্তম ও শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানের দাবি দীর্ঘদিনের। ক্যাম্পাসে খেলার জায়গা ও হোস্টেলের জমি বরাদ্দের দাবিরে আবারো সোচ্চার হয়েছেন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

তাদের এই যুক্তিসঙ্গত দাবি পূরণে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।
কারিগরী শিক্ষার প্রসারে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসলেও, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বঞ্চিত নিজস্ব খেলার মাঠ ও আবাসন সুবিধা থেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খেলার মাঠ ও হোস্টেল অত্যন্ত জরুরি হলেও বছরের পর বছর ধরে তারা এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। নিজস্ব মাঠ না থাকায় শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের আবাসন সংকটে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ।
শিক্ষা পরিবেশের এই ঘাটতি পূরণে ইনস্টিটিউটের নিজস্ব জমি বরাদ্দের জন্য জেলা প্রশাসকের বিশেষ সহযোগিতা চেয়েছেন সর্বস্তরের শিক্ষার্থীরা।