মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গার আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের কোর্টমোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডিসি সাহিত্য মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ও প্রবীণ হিতৈষী সংঘের সদস্য হামিদুল হক মুন্সী।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রবীণরা আমাদের সমাজের সম্পদ, আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞায় আজকের সমাজ গড়ে উঠেছে। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।তিনি বলেন, সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। পরিবার ও সমাজে প্রবীণরা যাতে কোনোভাবেই অবহেলা বা বৈষম্যের শিকার না হন, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ শাজাহান আলী, সুবর্ণ মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিম্মা সুলতানা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মনি, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রেজাউল করিম এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।