ফিরোজ আল আমিন
নিজস্ব সংবাদদাতা:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ এবং তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নিশাত খাতুন।
এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের চারজন শিক্ষার্থী বিজয়ী হন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।