নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ সানজিদা চৌধুরী (ক্যাডার নং-১৮৩৫৪)। আগামী ২৬ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
মিজ সানজিদা চৌধুরী এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন।
প্রশাসনিক দক্ষতা, সততা এবং জনসেবামুখী মনোভাবের কারণে পূর্ববর্তী কর্মস্থলগুলোতে তিনি প্রশংসিত হয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কেন্দুয়া উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবার মান আরও উন্নত হবে।