মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন বাবলু এমপি এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ মো. আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহন, বিশিষ্ট শ্রমিক নেতা মো. জিল্লু মিয়া এবং পার্থ সারথি সিংহ আপেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক ও বিশিষ্ট শ্রমিক নেতা বাবু দেবব্রত দাস দুকূল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু সংগ্রাম বর্মন, বাবু চঞ্চল সাহা এবং বাবু সঞ্জীব দে।
সম্মেলনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।