রাজশাহী (দুর্গাপুর) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে দুরন্ত মডেল একাডেমিতে ২০২৫ সালের বিভিন্ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত পঞ্চম শ্রেণির বৃত্তি এবং বাংলাদেশ বেসরকারি স্কুল সোসাইটি পরিচালিত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ আসাদুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল সোসাইটির সভাপতি আহমাদুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রকাশ চন্দ্র প্রামাণিক, দুরন্ত মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মশিউর রহমান মানিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। অধ্যবসায় ও পরিশ্রম করলে তোমরাও ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে।"
তিনি নিজের জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে ইউএনওর অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।