খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলার ফুটবিল, গুগড়াছড়ি ঘাটপাড়া, বেতছড়ি মারমাপাড়া, মাইসছড়ি এবং জেলা সদরের গঞ্জপাড়াসহ কয়েকটি এলাকায় বন্যাকবলিত পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক থৈইলাপ্রু মারমা ও অংহ্লাপ্রু মারমা, মারমা মহিলা ঐক্য পরিষদের সাবেক সভানেত্রী চাইঞাং মারমা, ওয়াপ্রু সং মারমা, ববি মারমা, আনুচিং মারমাসহ সংগঠনের ছাত্র-যুব ও অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি মংখই মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবনেতা নিউসাই এবং ছাত্রনেতা উক্যচিং মারমাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মারমা ও স্থানীয় পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।