আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে একটি কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে কীটনাশক ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে কালাইকুড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ রাহীর মালিকানাধীন 'মেসার্স আয়াত ট্রেডার্স' নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের স্বত্বাধিকারী আবু সাঈদ রাহী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বেচাকেনা শেষে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন বুধবার সকালে দোকানে এসে দেখতে পান, দোকানের ভেন্টিলেটর ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তিনি বুঝতে পারেন, চোরেরা ভেন্টিলেটর ভেঙে দোকানে প্রবেশ করে বিভিন্ন কীটনাশক ও ড্রয়ারে রাখা নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, চোরেরা দোকানে স্থাপিত সিসি ক্যামেরার এসডি কার্ডও খুলে নিয়ে গেছে। ঘটনার পর বুধবার সকালে তিনি আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা