ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের: আর্থিক অনুদানে দরিদ্র উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।রোববার (২৮ জুন) সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. মো. বাদল মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাইজুল ইসলাম, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ‘পরিবর্তন’-এর সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, পরিচালক আব্দুর রাজ্জাক রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং উপকারভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।