বিশেষ প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবম ওয়েজবোর্ড যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান বক্তারা। পাশাপাশি তারা সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্বশীলভাবে সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
রবিবার (৩ মে) বেলা ১১টায় পাবনার ক্যাফে পাবনা মিলনায়তনে তরুণ সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
ইয়াং জার্নালিস্ট ফোরাম, পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আর কে আকাশ, অনলাইন পত্রিকা এরোমনি প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এস এম মাহবুব আলম, আব্দুল কাইয়ুম তমাল, রবিউল ইসলাম রনি, সাদমান সাকিব, রেজা নাবিল, সাদাত বাহার, নীরব, সোলাইমান প্রমুখ।
বক্তারা বলেন, তরুণ সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে তারা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারে।