শাহাদাৎ হোসেন চৌধুরী
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১টায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পত্রিকাটির সোনারগাঁও প্রতিনিধি রবিউল হুসাইনের সভাপতিত্বে এবং সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাবেক সভাপতি কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাহাদাৎ হোসেন রতন, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ এবং সোনারগাঁও সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, একাত্তর টেলিভিশনের সোনারগাঁও প্রতিনিধি শেখ ফরিদ, সংগঠক রোকেয়া আক্তার, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম পাপ্পু এবং সাহিত্য নিকেতনের সদস্য রামীম হাসানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ রূপান্তর শুরু থেকেই ব্যতিক্রমী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে।
বক্তারা আরও বলেন, বর্তমানে সম্পাদক হিসেবে মুস্তাফিজ শফি যোগদানের পর পত্রিকাটিতে নতুনত্ব এসেছে, যা এটিকে আরও জনপ্রিয় করে তুলবে।
আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির সাত বছর পূর্তি উদযাপন করা হয়।