গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে পাবনা–সিরাজগঞ্জ অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন চাটমোহরের কৃতিসন্তান অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ৪ ও ধারা ২৬(২) অনুযায়ী নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম ও ঠিকানা প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনের ভিত্তিতে পাবনা–সিরাজগঞ্জ অঞ্চল থেকে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর উপজেলার কৃতি সন্তান হওয়ায় এলাকায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তিনি জাতীয় সংসদে পাবনা–সিরাজগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও জনগণের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া জোরালোভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।