রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন এবং মিরপুর থানার এসআই অসীম কুমারসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।