মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে দেশীয় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে নিবেদিত উদ্যোক্তাদের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হয়েছে “রিলাই বানিজ্য মেলা–২০২৬”।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহ নগরীর জয়নাল আবদিন পার্কের বৈশাখী মঞ্চে উৎসবমুখর পরিবেশে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেন, এমপি (ময়মনসিংহ-৩, গৌরীপুর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল হাসান। এছাড়াও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল থেকে আগত উদ্যোক্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য দেশব্যাপী পরিচিতি লাভ করবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলা উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।