মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে জেলার নান্দাইল মডেল থানাধীন পশ্চিম মহেষকুড়া এলাকায় হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোছাঃ সুরাইয়া আক্তার মীম (৩০) নামে এক নারীকে ৪,০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার চন্ডিবের এলাকার মৃত নুর হোসেন ও রোকিয়া বেগমের মেয়ে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।