মোখলেছুর রহমান ধনু,
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রতিপক্ষকে ঘায়েল করতে দায়ের করা ‘মিথ্যা অভিযোগ’-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিদারের সমাজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে নূপুর বেগম নামের এক নারী কমলনগর থানায় একটি উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করেন। এতে রফিক উল্লাহর ছেলে মো. খলিল (৪৫), মো. দিদার ও বাবুলের ছেলে রাজুসহ তিনজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো। একটি কুচক্রী মহলের ইন্ধনে সামাজিকভাবে সম্মানিত ব্যক্তিদের মানহানি করাই এর মূল উদ্দেশ্য। স্থানীয়রা জানান, মো. দিদার এলাকায় একজন সজ্জন ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত। তাকে ও তার পরিবারকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হচ্ছে।
দীর্ঘদিনের পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিত ‘আইনি হয়রানি’ নূপুর বেগম দীর্ঘদিন ধরে মিথ্যা অভিযোগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এলাকায় অসন্তোষ সৃষ্টি করছেন।
কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা। এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভুক্তভোগী খলিল ও দিদার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নিরপেক্ষ তদন্ত ছাড়া যেন কাউকে হয়রানি না করা হয় এবং মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”
অন্যদিকে, নূপুর বেগমের স্বামী বেলাল পাল্টা অভিযোগ করে বলেন, খলিল ও রাজু তাকে এবং তার স্ত্রীকে ব্যাপকভাবে হয়রানি করে আসছে।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুর আলম জানান, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”