মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন, জন দুর্ভোগ দূর ও চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লংগদু ও নানিয়ারচর উপজেলার সর্বস্তরের জনতা।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ২টায় নানিয়ারচর মডেল মসজিদের সামনে লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের চলমান কাজটি দ্রুত সময়ে বাস্তবায়ন, জন দুর ও চলাচলে নিরা ষদের ব্যানারে উপজেলা সদরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
রাঙ্গামাটির জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট কামাল হোসেন সুজনের সভাপতিত্বে ও বৈরাগী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি খন্দকার নাসির আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তব্য রাখেন লংগদু উপজেলাস্থ গুলশাখালী ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ হেলাল উদ্দিন, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আরজ আলী (তুফান আলী মেম্বার) , আটারকছড়া ইউনিয়ন পরিষদের সদস্য সচিব আল আমিন ইমরান সহ আরও অনেকে।
বক্তারা বলেন, লংগদু টু নানিয়ারচর সংযোগ সড়কের উন্নয়ন কাজটি বাস্তবায়ন হলে লংগদু, নানিয়ারচর, বাঘাইছড়ি, দীঘিনালা ও সাজেকসহ চারটি উপজেলার মানুষের যাতায়াতব্যবস্থা সহজ হবে। একইসঙ্গে এই অঞ্চলের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সাম্প্রতিক সময়ে নানিয়ারচর লংগদু সংযোগ সড়কের উন্নয়ন কাজটি শুরু হলে একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ উন্নয়ন কাজে বিভিন্ন ভাবে বাঁধা প্রদান করে, মাটি কাটার ড্রজারে নষ্ট করে এবং রাস্তার মাটি কেটে ও গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। যা জননিরাপত্তায় হুমকি স্বরূপ।
তারা বলেন, লংগদু নানিয়ারচর সংযোগ সড়কটি ৪টি উপজেলার পাহাড়ি বাঙালি সকলের প্রাণের দাবি। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও এ এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়নি উল্লেখ করে তারা সরকারে সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় জেলা সদরে যাতায়াত করা কষ্টসাধয় হয়ে পড়েছে বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসীর। কাপ্তাই হ্রদের পানি পরিপূর্ণ অবস্থায় বাঘাইছড়ি থেকে রাঙ্গামাটি সময় লাগে প্রায় ৮ ঘন্টা। শুকনো মৌসুমে লঞ্চ চলাচল বন্ধ থাকে। ফলে চলাচলের আর কোন পথে না থাকায় ইঞ্জিন চালিত নৌকা অনেক কষ্টে জেলা সদরে যাতায়াত করতে হয়। এমতাবস্থায় যাতায়াতের এই জন দূর্ভোগ দুর, দ্রুত সময়ে লংগদু নানিয়ারচর সংযোগ সড়কের কাজটি সমাপ্তি ও চলাচলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
এছাড়াও মানববন্ধনে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গুলোর সন্ত্রাসী কার্যক্রম বন্ধসহ লংগদু -নানিয়ারচর সংযোগ সড়কে চলাচলে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।