মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
দিনের কর্মসূচির শুরুতেই সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল 'মঙ্গল শোভাযাত্রা' বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীম আরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
"পহেলা বৈশাখ আমাদের বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধানে ফেরার দিন।
আলোচনা সভা শেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী পান্তা- দেশীয় বিভিন্ন মাছ দিয়ে আপ্যায়ন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় গ্রামীণ মেলার। ছোট পরিসরের এই মেলায় নাগরদোলা, মাটির খেলনা এবং দেশীয় হস্তশিল্পের সমারোহ উৎসবে আসা মানুষের মাঝে বাড়তি আনন্দ ও বৈচিত্র্য ছড়িয়ে দেয়।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উৎসবস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এই আয়োজনের মধ্য দিয়ে কালাইবাসী নতুন বছরকে স্বাগত জানায়