ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিবেদক,
ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ এম সেরাজুল হকের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সামসুল হকের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের ৮ এপ্রিল তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সামসুল হক ছিলেন তাড়াশ উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়নে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন তাড়াশ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির একাধিকবার সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
শুধু তাই নয়, তিনি সেরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবেও সুপরিচিত। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে তাঁর নিরলস প্রচেষ্টা আজও স্থানীয়দের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। শিক্ষা বিস্তারে তাঁর অবদান এলাকাবাসীর মাঝে আজও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সামসুল হক ছিলেন অগ্রগামী। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবসময় কাজ করে গেছেন। তাঁর সততা, মানবিকতা ও জনকল্যাণমূলক চিন্তাধারা তাঁকে এলাকায় একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছিল।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীও গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন