সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ার সাউন্ড হেল্থ হাসপাতালের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ করেছেন ৬ মাসের এক গর্ভবতী মা, জনমনে চলছে চাপা ক্ষোভ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে লোহাগাড়ার কর্মরত গণমাধ্যমকর্মীদের ভুল রিপোর্টের বিষয়টি জানান ছালমা আক্তার নামের এক গর্ভবতী মা।
ছালমা আক্তার (৩৫), সাতকানিয়া উপজেলার গারাঙ্গীয়া এলাকার আলুর ঘাট, বদিউর রহমান সিকদার প্রকাশ বদ সিকদার পাড়ার নজরুল ইসলামের স্ত্রী।
ভুক্তভোগী ছালমা আক্তার জানান, আমি গর্ভবতী হবার পর থেকেই লোহাগাড়া উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেল্থ হাসপাতালের গাইনি চিকিৎসক ডাঃ মিতালি কর্মকার থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে আসছি। এরই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ ডাক্তার আমার শরীরে রক্ত শুন্যতা রয়েছে এবং শরীরে রক্ত দিতে হবে বলে জানান, রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য বলেন। সথে সাথে সাউন্ড হেল্থ হাসপাতালের ল্যাবে রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য রক্ত দিয়ে অপেক্ষা করি। পরক্ষণেই লোহাগাড়া সাউন্ড হেল্থ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিষ্ট জেহেরান হোসাইন স্বাক্ষরিত "এবি পজেটিভ" (AB/ positive) একটি রিপোর্ট দেন। এই রিপোর্টের উপর ভিত্তি করে লোহাগাড়া রক্তদান গ্রুপের একজন ব্লাড ডোনার সঙ্গে নিয়ে উপজেলার লোহাগাড়া সিটি হাসপাতাল লিঃ এ রক্ত দিতে গেলে সেখানে বাঁধে বিপত্তি। সাথে সাথে সিটি হাসপাতাল লিঃ এ রক্তের গ্রুপ নির্ণয় করলে রিপোর্ট আসে "ও পজেটিভ" । এখানেই শেষ নয়, আরো নিশ্চিত হবার জন্য পার্শ্ববর্তী মা শিশু হাসপাতালেও রক্তের গ্রুপ নির্ণয় করি, সেখানেও "ও পজেটিভ" সনাক্ত হয়। ২ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় করলে "ও পজেটিভ" সনাক্ত হয়। তখন শতভাগ নিশ্চিত হলাম লোহাগাড়া সাউন্ড হেল্থ হাসপাতালের রিপোর্ট ভুল। এরকম নামিদামি হাসপাতালে ভুল করলে এর দায়ভার কে নেবে? আমি সচেতন না হলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতো।ভুক্তভোগী ছালমা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভুক্তভোগী ছালমার আত্বীয় মোজাম্মেল হক জানান, ছালমার রক্ত শূণ্যতার কারনে "এবি পজেটিভ রক্তের ডোনার ঠিক করে দিতে বললে, আমি লোহাগাড়া রক্তদান গ্রুপের মডারেটর মোঃ ইয়াছিনের মাধ্যমে এবি পজেটিভ" ডোনার নিয়ে লোহাগাড়া সিটি সিটি হাসপাতালে গেলে "এবি পজেটিভ" ডোনারের রক্তের সাথে ছালমার রক্ত না মিললে পুনরায় লোহাগাড়া সিটি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয় করি। এসময় ছালমার রক্তের গ্রুপ "ও পজিটিভ" সনাক্ত হয়। পরে লোহাগাড়া মা শিশু হাসপাতাল ও লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ণয় করলে "ও পজিটিভ" সনাক্ত হয়। তিনি আরো বলেন, লোহাগাড়া সাউন্ড হেল্থ হাসপাতাল যদি এতবড় ভুল করে সাধারণ মানুষ যাবে কোথায়।
লোহাগাড়া রক্তদান গ্রুপের মডারেটর মোঃ ইয়াছিন জানান, লোহাগাড়ায় অনেক অসহায় মানুষকে বিভিন্ন গ্রুপের রক্তের ব্যবস্থা করে দিয়েছি কিন্তু এধরনের ভুল অর দেখিনি। ছালমার রিপোর্ট অনুযায়ী "এবি পজেটিভ" ডোনার দিয়েছি । পরে জানলাম ছালমার রক্তের গ্রুপ "ও পজিটিভ"। এধরনের ভুল হলে রোগীর অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
এবিষয়ে জানতে চাইলে লোহাগাড়া সাউন্ড হেল্থ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিষ্ট জেহেরান হোসাইন জানান, আমাদের ল্যাবে যে রি-এজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করা হতো সেই রি-এজেন্টের মেয়াদ থাকা সত্ত্বেও কেন ভুল রিপোর্ট আসলো সে বিষয়ে কতৃপক্ষ রি-এজেন্ট কোম্পানির সাথে কথা বলবে।
লোহাগাড়া সাউন্ড হেল্থ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব ডাইরেক্টর ডাঃ ইশতিয়াকুর রহমান জানান, বিষয়টি আমরা অধিকতর তদন্ত করব।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে বেবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এটি অনেক সংবেদনশীল বিষয়, এই ভূলের কারণে রোগীর মৃত্যুও হতে পারে, হাসপাতালটিকে প্রথমে শোকজ করব, ল্যাব টেকনোলজিস্ট যিনি তার বিষয়ে তদন্ত করে বেবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।