শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল বাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোল মজুদ ও বিক্রয়ের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
সোমবার (৩০ মার্চ) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোঃ স্বপন নামের এক ব্যক্তিকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধভাবে মজুদকৃত ১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়। আদায়কৃত অর্থ পরবর্তী কর্মদিবসে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, "মাঠ পর্যায়ে এধরনের অভিযান অব্যাহত থাকবে। "