আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি:
তানোরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচীর ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় উদযাপিত হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল গৌরব ও স্মৃতিচারণের এক অনন্য উপলক্ষ।
বৃহস্প্রতিবার +২৬ মার্চ) সকাল ৬টা ৪ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৮ টায় তানোর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান। এ সময় তার পাশে অবস্থান করছিলেন বাঘা থানা অফিসার ইনচার্জ এস এম মাসুদ রানা।
জাতীয় পতাকা উত্তোলন শেষে নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, আজকে সারা দেশব্যাপী যে দিনটি উদযাপন হচ্ছে এটি ধারে পাওয়া নয়। এই আমার ভাইয়ের রক্ত দিয়ে কেনা। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী জনতা পাক সেনাদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তিনি বলেন, আমরা আজকের দিনের অনেক ঘটনা হয়তো ভুলে যাব। কিন্তু দেশ স্বাধীনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের কথা আমরা কোনদিনও ভুলতে পারবো না। তিনি যাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় সকলের জন্য দোয়া কামনা করেন। সবশেষে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ জনাব অধ্যাপক মজিবুর রহমান উপস্থিত থেকে এদেশের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক সহ সকল অফিসার বৃন্দ।এছাড়াও দিন ভর অনুষ্ঠানে সার্বক্ষনিক উপস্হিত ছিলেন,রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, বাংলাদেশ জামায়াত ইসলামী তানোর উপজেলা আমির আলমগীর হোসেন তানোর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল ডি এম আক্কাস আলী, তানোর পৌর জামায়াতের আমীর মাওঃ মকসেদ আলী,তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ এমদাদ মন্ডল,তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর আঃ মান্নান তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার রন্জুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।